Search Recipes

Showing posts with label Snacks. Show all posts
Showing posts with label Snacks. Show all posts

Paneer with Anar Salsa

Click on the image for larger view

 

:"Paneer

 

Crispy Franks for iftari

Click on the image for larger view



Chanachur/চানাচুর

উপকরণ:
বেসন
ছোলার ডাল বাটা (পুরোপরি মিহি হবেনা)
খাবার সোডা
লবন

মরিচের গুড়া
ডিম
কালিজিরা
বিট লবণ
জিরা গুড়া

চিরা
বাদাম

তেল



প্রস্তুত প্রণালী

বেসন,ছোলার ডাল, খাবার সোডা,ডিম, লবণ,কালিজিরা, জিরা গুড়া , তেল ও পানি মেপে নিতে হবে।সব ভালভাবে মিশাতে হবে। এরপর এর সাথে পরিমাণ মতো পানি মিশিয়ে রুটির আটার মতো মন্ড তৈরি করতে হবে। মন্ডটা যেন যথেষ্ট পরিমাণে ঘন হয়।  

চুলার উপর কড়াই বসিয়ে তেল ঢেলে গরম করে নিতে হবে। গামলা বা বড় বোলের উপর  ডাইস বসিয়ে ডাইসের উপর মন্ড নিয়ে  পরিষ্কার হাত দিয়ে ঘষতে হবে। ডাইসের ছিদ্র দিয়ে গামলায় মোটা ঝুরি পড়বে। গামলা থেকে মোটা ঝুরি নিয়ে কড়াইয়ের গরম তেলে ভাজতে হবে। অল্প আচেঁ ঝুরিগুলো ভেজে তুলে রাখতে হবে। তৈরি হয়ে গেল মজাদার চানাচুর।


 

এবার বাদাম ও চিড়া ভেজে নিন. মরিচের গুড়া  বিট লবন, ধনেপাতা,কাঁচামরিচ, পেয়াজ, আচারের তেল ,বাদাম,চিড়া চানাচুরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিন.   

 

Chat Chotpoti Masala

Click on the image for larger view

 

 

Potato Toast

Click on the image for larger view

 

 

Potato Wedges/ পটেটো ওয়েজ

উপকরণ:
১।আলু : ১টা
২।ডিম : ১টা
৩।গরম মসলা
৪। চিকেন টেস্ট মেকার : ১ কিউব/১ চা চামচ
৫।ব্রেড ক্রাম্ব : ১ কাপ
৬। লবন

প্রণালী:

আংগুলের শেপে আলু কেটে ধুয়ে নিয়ে ২/৩ মিনিট ভাজুন (ভাজার সময় একটু পানি ছিটিয়ে দিবেন এবং অল্প লবন দিবেন)। ডিমের সাথে গরম মসলা আর চিকেন টেস্ট মেকার দিয়ে ভাল করে ফেটুন। হালকা ভাজা আলুগুলোকে ডিমের মিশ্রনে মেরিনেট করুন। কিছুক্ষণ পর মেরিনেট করা আলুগুলোকে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিন।কড়াইয়ে তেল গরম করুন। এবার আলুগুলোকে গরম তেলে ভেজে তুলুন। চিলি সস বা টমেটো সস দিয়ে পরিবেশন করুন।

Porcini Chicken / চিকেন আল পরচিনি

উপকরণ:
চিকেন ব্রেস্ট - ২টা
চিজ - ২৫ থেকে ৩০ গ্রাম
রোজমেরি - পরিমানমত
থাইম - সামান্য
নুন-গোলমরিচ - স্বাদমত
পরচিনি মাশরুম সস - অল্প
অলিভ পটেটো ম্যাশ - সার্ভ করার জন্য

প্রণালী
কুরানো চিজ, রোজমেরি, থাইম,নুন,গোলমরিচ চিকেন ব্রেস্টের মধ্যে ভরে চৌকো করে মুড়ে নিন। ওভেনে মডারেট টেম্পারেচারে স্টাফড চিকেন গ্রিল করে নিন। পরচিনি মাশরুম সস ও অলিভ পটেটো ম্যাশ দিয়ে সার্ভ করুন।

Beson Pura / বেসন পুরা

Click on the image for larger view

Biscuit Cake / বিস্কিট কেক

উপকরনঃ
কন্ডেন্স মিল্ক ১ কৌটা
মেরি বিস্কিট
ঘি ২ টে চামচ
কোকো পাউডার ১ চা চামচ
চিনি স্বাদমত

প্রনালীঃ
একটা পাত্রে ঘি গরম করে তার মধ্যে কন্ডেন্স মিল্ক পুরাটা দিয়ে দিতে হবে।এরপর চিনি (যে যেমন চিনি খায় তেমন দিলেই হবে।যারা মিষ্টি কম কান তাদের জন্য চিনি না দিলেও চলে)দিয়ে আরো কিছুক্ষন নাড়তে হবে।কিছুক্ষন পর কোকো পাউডার দিয়ে আরো কিছুক্ষন নাড়ার পর বিস্কিট ভেঙ্গে পাত্রে ঢেলে দিয়ে হবে।বিস্কিটের সাথে ভালো করে মিশে গেলে ফয়েল পেপারের উপর ঢেলে পেপার দিয়ে পেচিয়ে চারকোনা সেপ করে ডিপ ফ্রিজ়ে ২/৩ ঘন্টা রেখে দিতে হবে।এরপর বের করে কেকের মত স্লাইস করে কেটে নাস্তার সাথে পরিবেশন করতে পারবেন.

Source : http://www.somewhereinblog.net/blog/salmahappy/29524763

পেপার চিকেন/Paper Chicken

Click on the image for larger view

Chips Chicken Ball

Click on the image for larger view


Luchi And Chola

Click on the image for larger view





Papri Chaat

Click on the image for larger view



Sesame prawn Toast

Click on the image for larger view

Iftar recipe: Sabu danar chop (সাবুদানার চপ)

উপকরণ:
সাবুদানা ভেজানো : ২৫০ গ্রাম
সিদ্ধ আলু ভর্তা করা : ১ টা
লেবুর রস : ১ টেবিল চামচ
ধনেপাতা কুঁচি : ১ টেবিল চামচ
কর্ণফ্লাওয়ার : ২ টেবিল চামচ
লবণ : ১ চা চামচ
কাঁচামরিচ কুঁচি : ১ টেবিল চামচ
চালের গুড়া : ১ টেবিল চামচ
জিরা গুড়া : আধা চা চামচ
মরিচ গুড়া : আধা চা চামচ
পিঁয়াজ কুঁচি : ৩ টেবিল চামচ
তেল : ২ কাপ

প্রণালী :
প্রথমে একটি বাটিতে সাবুদানা,আলু,লেবুর রস,ধনেপাতা কুঁচি,কর্ণফ্লাওয়ার,লবণ,কাঁচামরিচ কুঁচি,চালের গুড়া,জিরা গুড়া,মরিচ গুড়া,পিঁয়াজ কুঁচি দিয়ে ভালকরে মাখিয়ে গোল চ্যাপ্টা করে চপ বানাতে হবে। চুলায় একটি কড়াইতে তেল দিন, তেল গরম হলে বানানো সাবুদানার চপগুলো এপিঠ ওপিঠ বাদামী করে ভেঁজে তুলতে হবে।

Iftar recipe : চিংড়ি মাছের কাটলেট (শারমিন লাকির রেসিপি)

উপকরণ:
চিংড়ি মাছ সিদ্ধ করা : ২৫০ গ্রাম
মরিচ গুড়া : ১ চা চামচ
বিস্কুটের গুড়া : ২ টেবিল চামচ
ডিম : ১ টি
লবন : ১ চা চামচ
জিরা গুড়া : ১ চা চামচ
পিঁয়াজ কুচি : ২ টেবিল চামচ
কাঁচামরিচ কুঁচি : ২ চা চামচ
তেল : ২ কাপ
পানি দিয়ে ভিজানো পাউরুটি : ২ পিস

প্রণালী:
প্রথমে একটি বাটিতে চিংড়ি মাছ সিদ্ধ,বিস্কুটের গুড়া, ডিম,লবন,জিরা গুড়া,মরিচ গুড়া,পিঁয়াজ কুচি,কাঁচামরিচ কুঁচি দিয়ে ভাল করে মাখিয়ে কেটলেট বানাতে হবে। চুলায় একটি কড়াইয়ে টেল দিন, তেল গরম হলে বানানো কাটলেটগুলো এপিঠ ওপিঠ বাদামী করে ভেজে তেলতে হবে। তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের কাটলেট।

কানমোলা / কলা পিঠা


উপকরণ:
ময়দা
চিনি
চিনির রস
চেরি
কালো আংগুর
সাদা তেল



প্রণালী:
ময়ান দিয়ে ময়দা মেখে নিন, ছোট ছোট লেচি করে লম্বা করে বেলে নিয়ে ছুরি দিয়ে আড়াআড়িভাবে ছবির মত করে কেটে নিন।এরপর রোলের মতো দুদিক থেকে রোল করে একটু টুইস্ট করে (ছবির মতো) মুড়ে নিয়ে আলাদা করে রাখতে হবে।



এরপর ফ্রাই প্যানে তেল দিয়ে একটা একটা করে ডুবো তেলে ছাড়ুন। বাদামী হলে তেল ছেকে তুলুন। আগে থেকে বানিয়ে রাখা গাঢ় চিনির রসে ডুবিয়ে তুলে নিন। হয়ে গেল মজাদার সহজ মিষ্টি কানমোলা।




Related Posts Plugin for WordPress, Blogger...